• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বোমা আতঙ্কে গাজীপুর কোনাবাড়ী ফ্লাইওভার

মাহাবুল ইসলাম অভি / ৩২ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি সন্দেহজনক বস্তু ঘিরে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রাখে। সেটি বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের ভাষ্য, লাল রঙের বস্তুটি দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো। এর গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখার পাশাপাশি ‘এমকে ডট’ লেখা রয়েছে।

বস্তুটি দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। এ নিয়ে আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তুটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা