• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

উজিরপুরে শিশু ধ’র্ষ’ণ মামলা ঘিরে উত্তেজনা, নিরাপত্তাহীনতায় পরিবার

ফারদিন নিয়াজ  / ১৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করায় ভুক্তভোগী শিশুর পরিবারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে পরিবারটি।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি এলাকায় স্থানীয় একটি দোকানে চিড়া কিনতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় দোকানদার বসন্ত গাইনের ছেলে বীরেন গাইন (২৭) শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে দেয়। পরে দোকানের উপরে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ২৩/২০২৬। এ ঘটনায় অভিযুক্ত বীরেন গাইন বর্তমানে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পর অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে অর্থের প্রলোভন দেখিয়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় অভিযুক্তের স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি মামলা প্রত্যাহার না করলে হত্যা কিংবা মিথ্যা অভিযোগে এলাকাছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।

পরিবারটি জানায়, তারা অত্যন্ত দরিদ্র ও অসহায়। আর্থিক অসচ্ছলতার কারণে আইনি লড়াই চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তারপরও মেয়ের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বিচার পাওয়ার আশায় তারা মামলা চালিয়ে যেতে চান। বর্তমানে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।

এদিকে অভিযুক্ত বীরেন গাইনের বাবা বসন্ত গাইনের সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা