• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

মানিকগঞ্জের রাজনীতি ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া, না ফেরার দেশে এস এম এম ইকবাল

বীরমুক্তিযোদ্ধা আজহার হোসেন  / ৩০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এম ইকবাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৫ নভেম্বর) ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মানিকগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজা রোববার দুপুর ২টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান জামিল, বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার (পিপি), জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক সালাম বাদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের শত শত মানুষ জানাজায় উপস্থিত হয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, এস এম এম ইকবাল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা ও ব্রেন স্ট্রোকজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত।

শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের মৃত্যুতে মানিকগঞ্জবাসী একজন পরিচিত রাজনৈতিক সংগঠক ও ক্রীড়া সংগঠককে হারালেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা