• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি; / ৩৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটকে মাদকমুক্ত, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত, পরিচ্ছন্ন এবং নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন। আজ রবিবার বেলা ১১টার দিকে র‍্যালিতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও কুলাঘাট ইউনিয়ন অতিক্রম করে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে গিয়ে র‍্যালিটি শেষ হয়। সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা তৈরির এ আয়োজনে অংশ নেন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের ব্যানার ও স্লোগানে মাদকমুক্ত, বাল্যবিয়েমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় উঠে আসে। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশও একই প্রত্যয় ব্যক্ত করে।
আয়োজকদের মতে, মাদকাসক্তি, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। তাই এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’-এর কর্মসূচি দেখতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক অপরাধ দমনের এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী তা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সচেতনতাই পারে সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এমন আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে মাদক, বাল্যবিবাহ ও অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা