• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

বিশ্ব ডায়াবেটিস দিবসে পঞ্চগড়ে সচেতনতামূলক ম্যারাথন, দৌড়ালেন প্রতিমন্ত্রীসহ দুই শতাধিক মানুষ

মোঃ ময়নুল ইসলাম, স্টাফ রিপোর্টার পঞ্চগড়; / ৩৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম থেকে ৫ কিলোমিটারব্যাপী এ ম্যারাথন শুরু হয়। এতে অংশগ্রহণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কবির আহমেদ আকন্দসহ দুই শতাধিক প্রতিযোগী।

ম্যারাথনটি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক ধরে জেলা শহরের ব্যারিস্টার বাজার পর্যন্ত গিয়ে আবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামের উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং রোগটি প্রতিরোধে সবাইকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। এ রোগের ঝুঁকি মোকাবিলায় শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত হাঁটাচলা, ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।

ম্যারাথনে পানি সম্পদ প্রতিমন্ত্রীর অংশগ্রহণ প্রতিযোগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ডায়াবেটিস প্রতিরোধে জনসাধারণকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা