• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শত শত নেতাকর্মীর উপস্থিতিতে জাগীরে জিয়ার নির্বাচনী উঠান বৈঠক

বীরমুক্তিযোদ্ধা আজহার হোসেন  / ৩৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আসন্ন জাগীর ০৭নং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. জিয়াউর রহমান জিয়া। তিনি মানিকগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

জাগীর দেরগ্রামে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আবু সুফিয়ান, সাবেক সহ-সভাপতি মানিকগঞ্জ সদর থানা বিএনপি।এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ, শত শত নেতাকর্মী ও সমর্থক।

জাগির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়া রহমান জিয়া নেতাকর্মী ও সমর্থক জয়রা, বাইচিল, উকিয়ারা, ঢাকুলি, গুড়খি, জাগীর, মেঘশিমুল, পুলিশ ক্যাম্প বাজার ও দেড়গ্রাম বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। নির্বাচনী উঠান বৈঠকে বিভিন্ন এলাকা হইতে ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, মহিলা দল,কৃষক দল,শ্রমিক দলসহ সর্বস্তরের নেতা কর্মীরা নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন। এ সময় তিনি গণসংযোগের মধ্যে জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

জিয়াউর রহমান জিয়া বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছি। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। এলাকার মানুষের কল্যাণে কাজ করা এবং জাগীর ইউনিয়নের সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য। এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সমর্থকেরা আশা প্রকাশ করছেন, নির্বাচনে সুযোগ পেলে জিয়াউর রহমান জিয়া জনগণের প্রত্যাশা পূরণে সর্বদা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কে নিয়ে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা