• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, বিজিবির গাড়িতে ইটপাটকেল

মাহাবুল ইসলাম অভি / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে প্রায় এক ঘণ্টা ধরে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যাতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় দুপুরের খাবার শেষে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। একপর্যায়ে তারা হঠাৎ করেই সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে ব্যারিকেড সৃষ্টি করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি কার্যকর করাসহ কয়েক দফা দাবিতে শ্রমিকরা এই সড়ক অবরোধ ও আন্দোলন শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দিতে গেলে পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বিজিবির গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরবর্তীতে শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকাজুড়ে চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছিলেন। সে সময় প্রায় এক ঘণ্টা আন্দোলনের পর পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সরে যান। দিনভর এই শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুরে শ্রমিকরা আচমকাই সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এবং বিজিবির গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও জানান, কয়েকটি কারখানার ফটক থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের পুরো এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা