• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পূর্ববিরোধের জেরে বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

সাধন সাহা জয় / ১৩ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইছাপুরা গ্রামের আক্তার হোসেন ও বকুল গ্রুপের সঙ্গে অপর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে আক্তার পক্ষের এনাম খাঁ ও বকুল পক্ষের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এনাম খাঁকে মারধরের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধান এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থনীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা