• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সার পাচারের দায়ে জরিমানা, তবুও মিলল ডিলারশিপ! জামালগঞ্জে তোলপাড়

কুলেন্দু শেখর দাস / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সার চোরাচালানের দায়ে অর্থদন্ডপ্রাপ্ত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের হুজাইফা মাহমুদ ফাহাদকে পূনরায় সারের ডিলারের নিয়োগপ্রাপ্ত করায় তার ডিলারশীপ বাতিল চেয়ে স্থানীয় কৃষকদের পক্ষে গত ০১/১১/২৬ইং তারিখে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন মিছবাহ উদ্দিন নামে এক ব্যাক্তি। অভিযোগকারী হচ্ছেন জামালগঞ্জ উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত সার ডিলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের আলমগীর এর পুত্র হুজাইফা বিগত সময়ে দীর্ঘদিন ধরে অবৈধপন্থায় বিভিন্ন জায়গায় সার পাচার করে আসছিলেন।

বিগত ২৬ জানুয়ারী ২০২৬ ইং তারিখে অবৈধভাবে সার পাচারের সময় গোপন সংবাদ এর ভিত্তিতে থানার জামালগঞ্জ থানা পুলিশের সহায়তায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর সার ভর্তি নৌকা আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হুজাইফা মাহমুদ ফাহাদকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । ভ্রাম্যমান আদালতের মামলা নং ০৪ । সরকার যেখানে কৃষককে অধিক পরিমাণে খাদ্য উৎপাদনের জন্য সার ও বীজে অর্থ ভর্তুকি দিচ্ছেন, সেখানে অভিযুক্ত হুজাইফা মাহমুদ ফাহাদের মতো সারের ডিলাররা সার বীজ পাচার করে কৃষকদের করছে সর্বশান্ত । জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে সার পাচারকারীর হুজাইফা মাহমুদ ফাহাদকেই দেয়া হলো সারের ডিলারসী । অবৈধ সার পাচারকারী হুজাইফাকে সারের ডিলারশীপ বাতিলের দাবী জানাচ্ছেন কৃষক সমাজ ।

সার পাচার কারীকে সারের ডিলার নিয়োগ দেয়ায় কৃষক সমাজ ভোগছেন হতাশা ও আতঙ্কে এবং সার চোরাচালানে দন্ডিত লোককে পূনরায় ্ইউনিয়ন ডিলারশীপ দিলে তিনি আবারো সার পাচারের সাথে জড়িয়ে পড়বেন বলে তা বাতিলের জন্য কৃষকের পক্ষে দুইজন ব্যাক্তি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক বরাবরে পৃথক পৃথক অভিযোগ করেছেন উত্তর ইউনিয়নের পুর্বকালীপুর গ্রামের মিছবাহ উদ্দিন ও সাচনা বাজার ইউনিয়নের জিয়াউর রহমান ।

জামালগঞ্জ উপজেলায় ছোটবড় ১৪ টি হাওরে ২৪ হাজারের বেশি কৃষক ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেন এবং ঐসব কৃষকরা তাদের রক্ত,ঘাম,শ্রম ঝরিয়ে বীজতলায় বীজ বপন করেন এবং পরবর্তীতে ধানের চারা বড় হলে তা জমিতে লাগিয়ে বোরো ফসল উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন । কিন্তু সার ডিলার সঠিক মূল্যে স্থানীয় কৃষকদের মাছে বিক্রি না তকরে অধিক মুনাফায় অবৈধভাবে পাচারের কারনে সময়মতো সার সংকট দেখা দেয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হবার আশংকা ও আতঙ্কে আছে কৃষক সমাজ। সার পাচারকারী সরকার কর্তৃক অর্থদণ্ড প্রাপ্ত হুজাইফাকে সার ডিলারশীপ বাতিলের জোড় দাবী জানান সাধারন কৃষক ।

এ ব্যাপারে অভিযোগকারী মিছবাহ উদ্দিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান,ঐ ইউনিয়নে যাকে সারের ডিলারসীপ দেয়া হয়েছে তিনি আগেও একবার ডিলারসীপ নিয়ে কৃষকদের মাঝে সার সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি না করে অধিক মুনাফার জন্য সার পাচারকালে প্রশাসনের লোকজনের নিকট ধরা পড়লে ত্রিশহাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। সুতরাং তার ডিলারশীপ বাতিলের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।

এ ব্যাপারে হুজাইফা মাহমুদ ফাহাদ এর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় জেনে ব্যস্ত আছেন বলে ফোনের লাইন কেটে দেন।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন,আমি নতুন যোগদান করেছি,যে ঘটনার কথা বললেন তা আমার আসার আগের। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না ।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী মোদক ছুটিতে থাকায় বক্তব্যে জানা সম্ভর হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা