• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

সিলেটের গ্রামাঞ্চলে শীতের ছোঁয়া, বাড়ছে গরম কাপড়ের প্রস্তুতি

খালিদ হাসান (মিলু)  / ৩০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিলেটে আনুষ্ঠানিকভাবে শীতের আগমনী বার্তা নিয়ে বইতে শুরু করেছে শীতল হাওয়া। কার্তিকের শেষ ও অগ্রায়নের শুরুতে সকালের কুয়াশা আর সন্ধ্যার হিমেল বাতাসে প্রকৃতিতে শীতের আমেজ পুরোপুরি জেঁকে বসেছে. বিশেষ করে জেলার বিভিন্ন গ্রামীণ জনপদ ও হাওরাঞ্চলে শীতের এই পরশ স্পষ্টভাবে অনুভূত হতে শুরু করেছে।

​গত কয়েক দিন ধরে সিলেটে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করায় ভোরের দিকে হালকা কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সকালে ঘুম ভাঙতেই চারপাশের প্রকৃতিতে শীতের ছোঁয়া টের পাচ্ছেন সাধারণ মানুষ. দিনের বেলায় রোদের তেজ থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বইতে শুরু করে ঠান্ডা বাতাস। এতে রাতের শেষভাগে ও ভোরে হালকা গরম কাপড়ের প্রয়োজন পড়তে শুরু করেছে।

​আবহাওয়া পরিবর্তনের এই সময়ে গ্রামীণ বাজার ও জনপদগুলোতেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে. সন্ধ্যার পর চায়ের দোকানে আড্ডার আমেজ এবং গরম কাপড়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে. বিশেষ করে নিম্ন আয়ের ও হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষ কিছুটা সকাল সকাল প্রস্তুতি নিতে শুরু করেছেন।

​এদিকে, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সর্দি-কাশি ও ঠান্ডাজনিত নানা রোগবালাই থেকে সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা