রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শ্রী শ্রী গোবর্ধন পূজা বা অন্নকূট মহোৎসব ও গো-পূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আজ ১০ ই নভেম্বর ২০২৬ ইং তারিখ দিনব্যাপী শ্রী শ্রী ভাগভত সনাতন চৈতন্য মঠ বাগপুর চোত্তাপাড়া মন্দির এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। দিনের শুরুতে মঙ্গলারতি, কীর্তন ও শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা স্মরণে অন্ন, ব্যঞ্জন ও নানা পদের মিষ্টান্ন দিয়ে প্রতীকী ‘গোবর্ধন পর্বত’ নির্মাণ করা হয় এবং ভগবানকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সনাতন সংস্কৃতির ঐতিহ্যবাহী গো-পূজা। পূজা অর্চনার শুরুতে গাভী ও বাছুরকে স্নান করিয়ে চন্দন, সিঁদুর ও ফুলের মালায় সাজানো হয়। পরবর্তীতে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে গো-মাতার পূজা সম্পন্ন করে তাদের বিশেষ খাদ্য (মিষ্টান্ন, ফল ও সবুজ ঘাস) নিবেদন করা হয়। বাবু শ্রী মনোরঞ্জন চন্দ্র মহন্তের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলোন করেন শ্রী নিখিল চন্দ্র সরকার, এই
অন্নকূট মহোৎসব এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ আইয়ুব আলী, সাধারন সম্পাদক গঙ্গাচড়া উপজেলা বিএনপি।
প্রধান পৃষ্ঠপোষক জনাব এ্যাড, সামছুল হুদা, চেয়ারম্যান ৩ নং বড়বিল ইউ,পি।
আমন্ত্রিত অতিথি, জনাব নাজিমুদ্দিন লিজু সাবেক সাংগঠনিক সম্পাদক গঙ্গাচড়া উপজেলা বিএনপি।
পূজা শেষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, “ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করে ব্রজবাসীদের রক্ষার পাশাপাশি প্রকৃতি, পর্বত ও গো-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দিয়েছেন। গো-পূজা ও লল আমাদের জীবপ্রেম, প্রকৃতির সংরক্ষণ এবং ভ্রাতৃত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়।”
দুপুরে পূজা ও ভোগ নিবেদন শেষে আগত হাজারো ভক্ত ও দর্শনার্থীদের মাঝে অন্নকূট মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় সন্ধ্যা আরতি ও নামসংকীর্তনের মধ্য দিয়ে দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।