• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

খাগরাছড়িতে গাড়িতে ও বিএনপি কার্যালয়ে আগুন

অনলাইন ডেক্স; / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক;

খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে সড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া রোডে জিপে আগুন দেওয়া হয়।

জিপ গাড়ির মালিক মো. এমাজ উদ্দিন শাহীন জানান, প্রতিবেশীরা ও বাজারের নাইট গার্ড ফোন করে তাকে জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তার জিপে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে চলে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাচ্ছেন। দুর্বৃত্তরা টায়ার জ্বালিয়েও রাস্তায় আগুন দেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. কায় কিসলুর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে জেলার গুইমারা উপজেলার দুই নম্বর হাফছড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী অভিযোগ করে বলেন, চলমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, শহরের পানখাইয়া পাড়া এলাকায় জিপ গাড়ি এবং গুইমারার হাফছড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করেন।

তিনি আরও জানান, দীঘিনালার সাত মাইল, মাটিরাঙ্গার রিচাং ঝর্ণা ও গুইমারার বুদং পাড়া এলাকায় দুর্বৃত্তরা গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিলো। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে জেলার সড়ক যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা