• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

চায়ের দোকান বন্ধ রেখে বিপাকে ক্রেতারা, ব্যতিক্রম শুধু ধ্রুব স্টোর

আবু তালেব / ৩৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী সাকোয়া বকশীগঞ্জ বাজারে চা-প্রেমীদের ক্ষোভ ও চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। বাজারে পর্যায়ক্রমে দোকান খোলার কোনো নিয়ম বা তদারকি না থাকায় এবং ব্যবসায়ীদের খামখেয়ালি আচরণে বিপাকে পড়েছেন নিয়মিত চা-পানকারীরা। বাধ্য হয়ে মুখ ফিরিয়ে অন্য বাজারের পথ ধরেছেন ভুক্তভোগী ক্রেতারা।

​আজ ৯ নভেম্বর ২০২৬, সোমবার বকশীগঞ্জ বাজার ঘুরে এবং স্থানীয় সূত্রে জানা যায়, এই বাজারে ছোট-বড় মিলিয়ে মোট চারটি চায়ের দোকান রয়েছে। কিন্তু অদ্ভুত এক সিন্ডিকেটের মতো অবস্থা বিরাজ করছে দোকানগুলোতে—যখন দোকান খোলে, তখন একযোগে চারজনকেই একসঙ্গে দোকান খুলতে দেখা যায় এবং প্রত্যেকেই নিজ নিজ দোকানে বিভিন্ন পদের চা ও নাস্তা তৈরি করে থাকেন। আবার যখন দোকান বন্ধ থাকে, তখন চায়ের সব কয়টি দোকান একসঙ্গে বন্ধ রাখা হয়। বাজারের কোনো কোনো দিন সকালে বা নির্দিষ্ট সময়ে একটি দোকানও খোলা পাওয়া যায় না।

​এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে চায়ের দোকান খোলা না থাকায় চরম ক্ষিপ্ত হয়ে উঠেছেন বাজারের নিয়মিত চায়ের ক্রেতারা। ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, বকশীগঞ্জ বাজারে এসে সময়মতো চা না পেয়ে তাঁরা চরম ভোগান্তিতে পড়ছেন। বাধ্য হয়ে অনেকেই বকশীগঞ্জ বাজার ছেড়ে প্রায় মাইলখানেক দূরের গোবিন্দগুরু মিলগেট এবং ধারায়খুরি বাজারে গিয়ে চা পান করতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে যেমন বকশীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ক্রেতা হারাচ্ছেন, অন্যদিকে বাজারের ঐতিহ্যও ক্ষুণ্ণ হচ্ছে।

​তবে আজকের চিত্র কিছুটা ব্যতিক্রম ছিল। আজ বকশীগঞ্জ বাজারের চারটি চায়ের দোকানের মধ্যে একমাত্র ‘ধ্রুব স্টোর’ খোলা পাওয়া যায়, যার স্বত্বাধিকারী হলেন শ্রী দেবচন্দ্র বর্মন।

​বাজারের ক্ষুব্ধ চায়ের ক্রেতারা আক্ষেপ প্রকাশ করে বলেন, “আজ যদি বকশীগঞ্জ বাজারে এই একটিমাত্র চায়ের দোকান খোলা না থাকত, তাহলে হয়তো বকশীগঞ্জ বাজারের মান-সম্মান আর রক্ষা হতো না। সবার দোকান বন্ধ থাকার দিনেও একমাত্র ধ্রুব স্টোর খোলা রেখে বাজারে আসা ক্রেতাদের মান রক্ষা করেছে।”

​স্থানীয় সচেতন মহলের মতে, বাজারের ব্যবসায়ীদের পারস্পরিক সমন্বয়হীনতা ও দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দ্রুত বাজারের দোকানগুলো পালাক্রমে বা নিয়মতান্ত্রিক সময়ে খোলার ব্যবস্থা না করলে বকশীগঞ্জ বাজার তার ঐতিহ্য হারাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা