• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সরাইলে প্রতারনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আব্বাস উদ্দিন:(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি; / ৪২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজের বিরুদ্ধে এক প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগকে ষড়যন্ত্র, মিথ্যা ও অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে হানিফ আহমেদ সবুজ দাবি করেন, অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বরং জাহাঙ্গীর মিয়ার কাছে তাঁর প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে। তিনি জানান, বিভিন্ন সময়ে তালবাহানার পর একপর্যায়ে জাহাঙ্গীর মিয়া ৯ কোটি টাকা পরিশোধ করতে সম্মত হন। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩ কোটি টাকার একটি চেক তাঁকে দেওয়া হয়। বাকি টাকা ছয় মাস পর পরিশোধের সিদ্ধান্ত হয়েছিল। হানিফ আহমেদ সবুজের দাবি, গত ২৭ অক্টোবর চেকটি সিটি ব্যাংকে জমা দেওয়া হলে পরদিন ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জানায়, জাহাঙ্গীর মিয়ার দেওয়া চেকের হিসাবটি (অ্যাকাউন্ট) ব্লক থাকায় অর্থ উত্তোলন বা লেনদেন সম্ভব হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে।সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন সাবেক এই জনপ্রতিনিধি। তবে এ বিষয়ে অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা