• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতা কর্মীরা প্রান্তিক পরিবহন বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আহত ১ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছারলেন স্পিকার, হাফিজ উদ্দিন জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন

লালমনিরহাটের কালীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি; / ৫৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোঃ শফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩, রংপুর।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ৬টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল কৈটারী গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শফিকুল ইসলাম কালীগঞ্জ থানাধীন কৈটারী গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
এসআরবি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা