পুষ্পাঞ্জলি, প্রতিমা বিসর্জন ও শান্তি জল ছিটানোর মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনার সাথে শেষ হলো গোয়াইনঘাট উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাত্তি গ্রামের শ্রী শ্রী শ্যামা কালী পূজা।
সোমবার (৯ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে গাত্তি গ্রাম সর্বজনীন পূজা মণ্ডপে এই পূজার আনুষ্ঠানিকতা চূড়ান্তভাবে সম্পন্ন হয়।
পূজা চলাকালে ২ নং জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভক্ত চন্দ্র দাস গাত্তি গ্রামের এই সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মণ্ডপে উপস্থিত ছিলেন গাত্তি গ্রাম পূজা কমিটির সভাপতি রাধারাম দাসসহ এলাকার ধর্মীয় ও স্থানীয় ব্যক্তিবর্গ।
ধর্মীয় বিধি-বিধান মেনে ভক্তদের পুষ্পাঞ্জলি প্রদান, রাতভর আরাধনা এবং পরদিন শান্তিচলোদকের পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর মাধ্যমে এলাকাটিতে আনন্দ ও সম্প্রীতির আবহে সম্পন্ন হলো এবারের শ্যামা কালী পূজা।