• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

তারেক রহমান” অনেক প্রত্যাশার একটি নাম’ বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ

‎কুমিল্লার নাঙ্গলকোটে ‘সবার আগে বাংলাদেশ প্রোগ্রাম-২ মেধাবী শিক্ষার্থী ও টিম লিডারদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ‘তারেক রহমান , অনেক প্রত্যাশার একটি নাম’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

‎শনিবার বিকেলে কুমিল্লার গ্র্যান্ড ক্যাসেল হোটেল মিলনায়তনে স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেধাবী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ,আইফোন ল্যাপটপ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পাশাপাশি কর্মসূচিতে দায়িত্ব পালনকারী টিম লিডারদেরও নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘তারেক রহমান, অনেক প্রত্যাশার একটি নাম’ লেখা বইয়ের মোড়ক উন্মোচন। স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের চেয়ারম্যান মামুনুর রাশিদ সহ উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন।

‎স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, স্টাডি অফ বাংলা দেশী ন্যাশনালিজম চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশীদ, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক ও আসমা শাহদাত, মুখপাত্র তোহা হাসান ভূঁইয়া স্বাধীন।

‎এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না, মাসুদ আলম, ইব্রাহিম খলিল, একেএম মনিরুল ইসলাম ও বেলাল হোসেনসহ মেধাবী শিক্ষার্থীরা।
‎অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রসার, নেতৃত্বের বিকাশ এবং জাতীয়তাবাদী চেতনা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা