• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সীতাকুণ্ডে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৪৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোঃ রমিজ আলী,

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজ মোহাম্মদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মাহমুদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তাজ মোহাম্মদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন।

এদিকে স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত নজরদারি ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা