হাফিজুর রহমান,প্রতিনিধি( মধুপুর) টাঙ্গাইল:
ঋণের বোঝা আর চিকিৎসার খরচে দিশেহারা পরিবার
মোঃ হোছেন আলী (৫৫),পিতা:মৃত জমসের আলী
গ্রাম:ইদিলপুর, ইউনিয়ন: ৮ নং আউশনারা, থানা: মধুপুর, জেলা: টাঙ্গাইল
ক্যান্সারের সঙ্গে লড়ছেন মধুপুরের ইদিলপুর গ্রামের হোছেন আলী। দীর্ঘ২৭ বছর ধরে ইদিলপুর বাজারে জুতা দোকান করে তার সংসারের হাল ধরেছিলেন তিনি। কিন্তু এখন রোগ, ঋণ আর কিস্তির চাপে পুরো পরিবার ভেঙে পড়েছে। চিকিৎসার টাকা যোগাতে না পেরে পরিবার আজ অসহায়।
ঋণের বোঝায় জর্জরিত পরিবার
পরিবার সূত্রে জানা গেছে,বর্তমানে তার
মাসিক ২টি কিস্তি,২০ হাজার ও ২২ হাজার টাকা
প্রতি সপ্তাহে কিস্তি ৩,৫০০ টাকা- কৃষি ব্যাংকে ঋণ ১ লক্ষ টাকা
বিভিন্ন মানুষের কাছে ধার-দেনা ও ঋণ প্রায় ৫ লাক্ষ টাকার অধিক।
দুঃখের ছায়া
২০২১ সালে মহামারির সময় তার ৭ বছরের একটি ছেলে মারা যায়। সেই শোক এখনো কাটেনি, এর মধ্যেই বাবার ক্যান্সার পরিবারটিকে আরও ভেঙে দিয়েছে।
তার দুই মেয়ে ও এক ছেলে* রয়েছে। ছেলে মোঃ রনি মিয়া (২৮)* একটি সাধারণ প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।
রনি মিয়া জানান, বাবার এই সমস্যার কারণে ঠিকমতো কাজে যোগদান করতে পারছি না। বাবার চিকিৎসার টাকা যোগাতে পারছি না। দেশের বিত্তবানদের কাছে আমার বাবার পাশে দাঁড়ানোর জোর দাবি জানাচ্ছি।
আপনার একটু সহযোগিতাই পারে
দুই-চার-পাঁচশো, এক হাজার টাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খরচ করে থাকি। সেখান থেকে অল্প পরিমাণ টাকা দিলেও হয়তো তার পরিবার বাবাকে সুস্থ করতে পারবে। আপনার একটু সহানুভূতি আর পাশে দাঁড়ানোই পারে তাকে আবার ছেলেমেয়ে নিয়ে সুখে-শান্তিতে বাঁচিয়ে রাখতে।
আপনার এই একটু সহযোগিতাই হতে পারে আপনার পরকালের নাজাতের ব্যবস্থা।
সাহায্য পাঠাতে
বিকাশ / নগদ: 01762-616658
ছেলে রনি মিয়া,01775-285150
অনুরোধ, টাকা দিতে না পারলেও অন্তত একটু যোগাযোগ করবেন, আর এই ভিডিও ও নিউজটি দ্রুত ছড়িয়ে দিবেন।
আল্লাহ হাফেজ।