• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

পঞ্চগড় জেলা জামায়াতের আমীর হিসেবে পুনর্নির্বাচিত মাওলানা ইকবাল হোসেনের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক; / ৩৮ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মোঃ মামুন রহমান আটোয়ারী পঞ্চগড়;

বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলার ২০২৭-২০২৮ সেশনের আমীর পুনরায় নির্বাচিত মাওলানা ইকবাল হোসাইন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীরের শপথ গ্রহণ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় শহরের মনোয়ারা কনভেনশন সেন্টারে জামায়াতের জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য পঞ্চগড় জেলার নবনির্বাচিত আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর দিনাজপুর অন্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য আঃ রশিদ ও মাওলানা আঃ হাকিম ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব কোনো সামাজিক স্ট্যাটাস কিংবা ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদের রুহানিয়াত বা আত্মিক শক্তি বৃদ্ধি করতে হবে। রুহানিয়াত শক্তিশালী হলে কাজের মধ্যে বরকত আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা