• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ নুরুজ্বাজামান বালিয়াডাঙ্গী, (ঠাকুরগাঁও) প্রতিনিধি; / ৩২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ইউসুফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তামান্না ফেরদৌস,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা জাফর,

উপজেলা বিএনপির সদস্য সচিব ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান
এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমান,
যুগ্ম আহ্বায়ক মো.খোরশেদ আলম, বালিয়াডাঙ্গী উপজেলা বণিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মো. তোফাজ্জল হোসেন তোফায়েল
এবং
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি
মো. হারুন অর রশীদ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট:
আলোচনা সভায় ১৯৭৫ সালের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি তুলে ধরা হয়।
বক্তারা উল্লেখ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়।
এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়।
একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ চার জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে জেলহত্যা দিবস হিসেবে পরিচিত।

এরপর ৩ নভেম্বর সেনাবাহিনীতে অভ্যুত্থানের মাধ্যমে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে ক্ষমতার পরিবর্তন ঘটে। সে সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। পরবর্তীতে ৭ নভেম্বর সেনাবাহিনীর অভ্যন্তরে সিপাহি-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়।
এ ঘটনার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে নতুন পরিবর্তনের সূচনা ঘটে। এ সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন।

বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের ঘটনাবলি বিভিন্ন রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়িত হয়ে আসছে। আলোচনা সভায় এসব ঘটনার ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা