• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে বিএনপি নেতা মোতাহার আলী বেলাল

আল আমিন / ৫০ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. মোতাহার আলী বেলাল। তাঁর এ মনোনয়নে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মোতাহার আলী বেলাল মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা মাহমুদুল হক রুবেলের ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী হিসেবে পরিচিত।

দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে মোতাহার আলী বেলালের বিরুদ্ধে একাধিক মামলা হয়। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তাঁর এ মনোনয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, নতুন দায়িত্বে মোতাহার আলী বেলাল বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরিবেশ সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা