সম্প্রতি একটি প্রতিযোগিতায় ৫০০টি টার্মিনাল ব্লক সংযোগের দ্রুততম সময়ের রেকর্ড গড়ে নাফিসার দল অফিশিয়ালি Guinness World Records-এ নাম লিখিয়েছে। প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার ক্ষেত্রে এই অর্জন এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকৌশল ক্ষেত্রে টার্মিনাল ব্লক নিখুঁত ও দ্রুততম সময়ে সংযোগ করা অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতার কাজ। নাফিসা ও তার দল আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তাদের নিখুঁত কারিগরি জ্ঞান, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং অসাধারণ দলগত সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত ৫০০টি টার্মিনাল ব্লক বিশ্বরেকর্ড গড়ে সংযুক্ত করেন। এই অবিস্মরণীয় সাফল্যের ফলেই তাদের দল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মেয়ের এই অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত ও গর্বিত তার বাবা নাসির উদ্দিন ভূঁইয়া, যিনি বর্তমানে জার্মানিতে প্রবাসী হিসেবে বসবাস করছেন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন,
“আলহামদুলিল্লাহ! বাবার গর্ব, পরিবারের আনন্দ। একজন বাবা হিসেবে এর চেয়ে আনন্দের ও গর্বের বিষয় আর কী হতে পারে! আমার মেয়ের এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আল্লাহ যেন তাকে সৎ, যোগ্য, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন।”
নাফিসার এই গৌরবোজ্জ্বল সাফল্য কেবল তার পরিবার বা জার্মান প্রবাসীদের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক বিরাট গৌরবের বিষয়। বিশ্বমঞ্চে তরুণ প্রজন্মের এমন মেধা ও প্রযুক্তির জয়যাত্রা দেশের ভাবমূর্তini উজ্জ্বল করার পাশাপাশি আগামী দিনের প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশ ও বিদেশ থেকে নাফিসা ও তার বিজয়ী দলকে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে।