• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

আর কত প্রাণ গেলে টনক নড়বে? মাইশার পরিবারের পাশে আনোয়ার সিদ্দিক, মহাসড়কে নিরাপত্তার দাবি

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মাইশা মুসফিরাতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন আইআইইউসি ট্রাস্টি বোর্ডের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলীয় প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরসরাইয়ে মাইশার বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মাইশার মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন আইআইইউসির শিক্ষক প্রফেসর আতাহার উদ্দীন, প্রফেসর শফিউল আলম ভূঁইয়া ও এসিস্ট্যান্ট প্রফেসর মাহমুদুল হাসান। তারাও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। পরে তারা মাইশার কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, একটি দুর্ঘটনাকে শুধু দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মহাসড়কে বারবার দুর্ঘটনা ঘটলেও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে আর কত মায়ের বুক খালি হবে—এ প্রশ্ন এখন সবার।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ স্থাপনা ও গাড়ি পার্কিং উচ্ছেদ, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণ করতে হবে। প্রশাসন, পরিবহন মালিক ও চালকদের সমন্বিত উদ্যোগ ছাড়া সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, মাইশার মতো আর কোনো শিক্ষার্থী যেন সড়ক দুর্ঘটনায় প্রাণ না হারায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা