• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

আত্মসমর্পণের পর বেরিয়ে এলো অস্ত্রভান্ডারের তথ্য

স্টাফ রিপোর্টার / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থি ও সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদস্যরা।

বুধবার সিরাজগঞ্জ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২-এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি।

সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আটঘরিয়া থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, রোববার এসআরবি-১২-এর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। তাদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা