• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

​বোদায় সাকোয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

মোঃ আবু তালেব, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি; / ৪৭ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদা উপজেলার ৯নং সাকোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘ফ্যামিলি কার্ড শুমারি’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সাকোয়া ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. মোজাফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. সাজ্জাদ হোসেন শামীম।
​অনুষ্ঠানের শুরুতে স্থানীয় নেতৃবৃন্দ এই শুমারি কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, ইউনিয়নের প্রকৃত সুবিধাভোগীদের সঠিক ও নির্ভুল তালিকা তৈরি এবং তাদের দোরগোড়ায় সার্বিক সহায়তা পৌঁছে নিশ্চিত করতেই এই ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
​প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. মোজাফর রহমান বলেন, “সাধারণ মানুষের অধিকার ও প্রাপ্তি নিশ্চিত করতে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। ইউনিয়নের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে আমরা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।” তিনি এই মহৎ উদ্যোগ সফল করতে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
​এ সময় অন্যান্যের মধ্যে ৩নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুমারি কার্যক্রমের শুভ সূচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা