• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

চন্দ্রা থেকে সফিপুর—স্বাভাবিক মহাসড়ক, দায়িত্বে ১৩ প্লাটুন বিজিবি

শাকিল হোসেন / ২৩ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ৬ষ্ঠ দিনে গাজীপুরে কালিয়াকৈরে চন্দ্রা ত্রি মোড়ে,ফায়ার সার্ভিস, খাড়াজোড়া, পল্লী বিদ্যুৎ, সফিপুর, এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯ টায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পুলিশ সুপার বলেন, গত কয়েক দিন ধরে শ্রমিকদের যে আন্দোলন চলছে, ধীরে ধীরে শ্রমিকরাও বুঝতে পারছেন যে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার পক্ষে সরকার কাজ করছে, রাষ্ট্র কাজ করছে। সুতরাং এটা বুঝতে পেরে তারা আন্দোলনে অনীহা প্রকাশ করছেন, আন্দোলনে আসতে চাচ্ছেন না। বর্তমান অবস্থা দেখলেই বুঝতে পারছেন, রাস্তাঘাট একেবারেই স্বাভাবিক, যানবাহন চলছে, সবকিছুই ঠিক আছে এখন।

তিনি জানান, গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। বিশেষ করে জেলা পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের নেতৃত্বে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা