• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

গঙ্গাচড়ায় আরআরএমইপি মহিলা নির্বাচন নিয়ে  ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ‎

তিতাস,‎গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি)” এর অধীন চুক্তিভিক্তিক মহিলা কর্মী নিয়োগ রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওপেন লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। মহিলা নির্বাচিত নিয়ে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন বিভ্রান্ত ছড়িয়ে সরকারের মহতি কাজকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এক ইউপি চেয়ারম্যান। উপজেলার নোহালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফ আলী গতকাল মঙ্গলবার ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আশরাফ আলী জানান, ২৬ অক্টোবর তিনি উপজেলা প্রকৌশল দপ্তর থেকে পত্র পান আরআরএমইপি মহিলা কর্মী নিয়োগের। পত্রের নির্দেশিকার আলোকে ২৭ অক্টোবর ইউপি সদস্যদের নিয়ে সভা করেন এবং ২৮ অক্টোবর মাইকিং করেন। ২৯ অক্টোবর ইউপি চত্বরে উপস্থিত মহিলাদের নীতিমালার আলোকে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায়  তালিকা তৈরি করেন প্রকৌশল দপ্তরের প্রতিনিধিগণ এবং সবার উপস্থিতিতে ওপেন লটারির মাধ্যমে ১০ জন মহিলা কর্মী নির্বাচন করা হয়। যা উপস্থিত সকলে দেখেছে এবং সাংবাদিকসহ অনেকে ভিডিও করেছেন।  তিনি বলেন, নীতিমালায় আছে সড়ক থেকে ১ কিলোমিটারের মধ্যে বসবাসকারী হতে হবে এবং ২৫-৪০ বছরের কম হতে হবে। সে আলোকে চরাঞ্চলে প্রকৌশল বিভাগের সড়ক না থাকায় তা বাদ পড়ে যায়। এতে ওই ওয়ার্ডের ইউপি সদস্যসহ আসছে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ নানা ষড়যন্ত্র করে ফায়দা হাসিলের জন্য বিভ্রান্ত ছড়ায়। তিনি ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে ভাল কাজে সহযোগিতা করে মানুষের ভালবাসার অর্জনের আহবান জানান। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য সুরেশ চন্দ্র রায়, মোশাররফ হোসেন, জাদু মিয়া, শফিকুল ইসলাম, রোকেয়া বেগম, ইউপি প্রশাসনিক কর্মকর্তাসহ লটারিতে উপস্থিত থাকা গণ্যমান্য ব্যক্তি।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা