• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সেগুনবাগানে রাতের আঁধারে ছু’রি’কা’ঘা’ত, গুরুতর আহত স্বেচ্ছাসেবক দল নেতা

মঞ্জুরুল ইসলাম / ২৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় সন্ত্রাসী হামলায় মো. মুরাদ নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

​আহত মুরাদ খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের কার্যকরী সদস্য এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহআলমের অনুসারী হিসেবে পরিচিত।

​স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ এর আলমগীর নামের এক চিহ্নিত দুর্বৃত্ত মুরাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় মুরাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

​স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারী আলমগীর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত এবং গত জাতীয় নির্বাচনে মঞ্জুরুল আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এছাড়া পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানা পুলিশ জানায়, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা