• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পীরগাছায় সাবেক স্বামীর বিরুদ্ধে একের পর এক হয়রানির অভিযোগ স্বাস্থ্যকর্মীর

এম এ হোসেন পাটোয়ারী  / ২৬ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

রংপুরের পীরগাছায় সাবেক স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার, প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন মামলায় হয়রানির অভিযোগ করেছেন দাদন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোছাঃ রাজিয়া সুলতানা।

রোববার (১ নভেম্বর) পীরগাছার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রাজিয়া সুলতানা বলেন, তিনি পীরগাছা উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের দাদন কমিউনিটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। তার অভিযোগ, সাবেক স্বামী মোঃ ফারুক আহমেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করে আসছেন। এর মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, অপপ্রচার ও মানহানির প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করার পর থেকে তাকে আরও বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। সাবেক স্বামী ও তার সহযোগীরা তাকে বিভিন্ন সাজানো মামলায় জড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

রাজিয়া সুলতানার দাবি, এসব হুমকির কারণে তিনি বর্তমানে নিজের কর্মস্থল দাদন কমিউনিটি ক্লিনিকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। যেকোনো সময় তার বা পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাজিয়া সুলতানা তার বিরুদ্ধে চালানো অপপ্রচারের সুষ্ঠু তদন্ত, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার বা খারিজের ব্যবস্থা এবং তাকে ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত মোঃ ফারুক আহমেদের বক্তব্য জানতে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা