• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

গানে গানে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নাসরিন আহমেদ

বীরমুক্তিযোদ্ধা আজহার হোসেন  / ৩৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের বিশিষ্ট কণ্ঠশিল্পী, জীবন্ত কিংবদন্তি এবং সাদা মনের অসাধারণ মানুষ নাসরিন আহমেদ। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর প্রতিভা, সৃজনশীলতা, সংগীতের প্রতি ভালোবাসা ও নিরলস সাধনা তাঁকে করে তুলেছে এক অনন্য ব্যক্তিত্বে।

তিনি একাধারে একজন গুণী কণ্ঠশিল্পী, আদর্শ সংগীত শিক্ষিকা, দক্ষ বুননশিল্পী এবং সফল গৃহবধূ। জীবনের নানা ক্ষেত্রে তাঁর বহুমুখী প্রতিভা, কর্মদক্ষতা ও সৃজনশীলতা সত্যিই প্রশংসার দাবিদার।

বিশেষ করে প্রয়াত মরমী সংগীতশিল্পী আব্দুল আলীমের পুরোনো দিনের কালজয়ী গানগুলো নাসরিন আহমেদের দরদভরা কণ্ঠে যেন ফিরে পায় নতুন প্রাণ। তাঁর কণ্ঠের মাধুর্য, গায়কির আবেগ ও পরিবেশনার আন্তরিকতা সংগীতপ্রেমীদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। ইতোমধ্যে তাঁর সুমধুর কণ্ঠের পরিবেশনা মানিকগঞ্জের অসংখ্য সংগীতপ্রেমীর ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছে।

প্রয়াত মরমী শিল্পী আব্দুল আলীমের স্মরণে তাঁর কালজয়ী গান পরিবেশনের সময় নাসরিন আহমেদকে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন গুণী শিল্পীরা। তবলায় শ্যামল কর্মকার, বেহালায় ফরিদ হোসেন, বাঁশিতে মহিদুর রহমান এবং মন্দিরায় শিবেন চক্রবর্তী। তাঁদের সম্মিলিত পরিবেশনায় সংগীতানুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী।

বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক কমল আহমেদ কমলের সহধর্মিণী নাসরিন আহমেদ শুধু সংগীতাঙ্গনেই নন, পারিবারিক ও সামাজিক জীবনেও তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সৃজনশীলতার উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছেন। সব মিলিয়ে তিনি যেন এক অনন্য সব্যসাচী নারী।

এমন বহুমুখী প্রতিভার অধিকারী, গুণী শিল্পী ও সাদা মনের মানুষ নাসরিন আহমেদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন।

তাঁর কণ্ঠের সুর ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে। তাঁর সংগীতচর্চা, সৃজনশীলতা ও কর্মনিষ্ঠার আলোয় আরও সমৃদ্ধ ও আলোকিত হোক মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন।

নাসরিন আহমেদের আগামী দিনগুলো হোক আরও সুন্দর, সাফল্যমণ্ডিত ও আনন্দময়। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাংস্কৃতিক সাফল্য কামনায় রইল অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা