• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

দেবীগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা

মোঃ আবু তালেব, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি; / ৩৯ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে যান্ত্রিক উপায়ে বালু উত্তোলনের দায়ে ইজারাদারের এক প্রতিনিধিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শ্যালো মেশিনের সাহায্যে করতোয়া নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলার দেবীডুবা ইউনিয়নের হালিমের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি শ্যালো মেশিনের সন্ধান পাওয়া যায়। এসব মেশিনের সাহায্যে নদী থেকে বালু উত্তোলন করে নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হতো। পরে ট্রাক্টরের মাধ্যমে সেসব বালু পরিবহন করা হতো।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারের প্রতিনিধি মোতাহার হোসেনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ বিন জিয়া।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া বলেন, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে আবারও অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা