• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Headline
ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল

কটিয়াদীতে ১৩৬ কৃতি শিক্ষার্থী ও হাফেজকে সংবর্ধনা, পুরস্কার বিতরণ

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মোঃ জজ মিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:

শিক্ষার মানোন্নয়ন, মেধাবীদের উৎসাহিত করা এবং পবিত্র কোরআনের হাফেজদের সম্মানিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় কটিয়াদীর স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন, কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার পরিচালক ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি মাওলানা শাব্বির আহমদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
মাওলানা মুফতি শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি উমর আহমদ, সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ রউফ, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ছাঈদ আহমদ, মুফতি হাবিবুর রহমান জিহাদী, হাফেজ সিরাজুল হক খান, মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী ও হাজী ইউসুফ আলী। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে হিফজুল কোরআন সম্পন্নকারী, দাওরায়ে হাদিস উত্তীর্ণ, হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী এবং ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৩৬ জন কৃতি শিক্ষার্থী ও হাফেজকে সম্মাননা এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থী ও কোরআনের হাফেজদের যথাযথ সম্মাননা প্রদানের পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষায় মনোযোগী, নৈতিক মূল্যবোধসম্পন্ন এবং দ্বীনি শিক্ষায় অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাবে বলে প্রত্যাশা করেন তাঁরা।

মোঃ জজ মিয়া
(কিশোরগঞ্জ) প্রতিনিধি
তারিখ: ৩১/১০/২০২৬
মোবাইল: ০১৭১১৩৯৯৫১৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা