মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাধানগর বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের বাবা নুরু মিয়া ২৮ অক্টোবর ২০২৬ ইং ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সিলেটে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।