• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

দালালমুক্ত অভিবাসনের স্বপ্ন, পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা

শাকিল হোসেন / ৩৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ভিটেমাটি বেচে, সুদে টাকা এনে কিংবা মা-বাবার শেষ সম্বলটুকু তুলে দিয়ে যারা এক বুক আশা নিয়ে পা বাড়ান মরুভূমির দেশে—তাদের জীবনগল্প কেবলি রক্তের দামে কেনা এক একটি রেমিট্যান্সের গল্প। অবৈধ পথের বিভীষিকা, দালালের প্রতারণা আর প্রবাসে গিয়ে অমানুষিক খাটুনির শিকার হাজারো নিঃস্ব যুবকের বুকে জমানো কান্নার মাঝে এবার নতুন এক আশার আলো আর শঙ্কার বাস্তবতায় আলোড়ন সৃষ্টি হয়েছে গাজীপুরের কালিয়াকৈর সফিপুর আনসার একাডেমীতে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থান কেন্দ্র ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক বিশাল প্রতিশ্রুতি ঘোষণা করেন।

তিনি জানান, আগামী পাঁচ বছরে ১ কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে। মন্ত্রী জোর দিয়ে বলেন,বাংলাদেশ আর কখনোই অবৈধ পন্থায় বিদেশ যাওয়ার মতো আত্মঘাতী ও ঝুঁকিপূর্ণ পথ বেছে নেবে না। যারা দালালের মাধ্যমে প্রতারণা করে,তাদের পরিণতি অত্যন্ত কঠিন হয়।কিন্তু আজ প্রশ্ন উঠছে যে দেশে প্রতিটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তাদের জীবন কেন বারবার দালালের পাঁকে আটকে ধ্বংস হয়ে যায়? কালিয়াকৈরসহ দেশের হাজারো গ্রামের মেঠোপথে হেঁটে গেলে শোনা যায় নিঃস্ব পরিবারের আহাজারি। অনেক পিতা-মাতা আজ নিঃস্ব, কত শত যুবক ভিটেমাটি হারিয়ে সর্বস্বান্ত। মন্ত্রী যখন জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর কথা বলছেন, তখন গ্রামের সেইসব প্রবাসীদের চোখের জল যেন বলতে চায়-প্রশিক্ষণ তো পাব, কিন্তু প্রতারণামুক্ত জীবনের নিশ্চয়তা কে দেবে?

অনুষ্ঠানে মন্ত্রী প্রতিটি উপজেলা থেকে শ্রমিকদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করার এবং রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার যে আশ্বাস দিয়েছেন, তা যদি বাস্তবে রূপ না নেয়, তবে ১ কোটি দক্ষ কর্মীর এই মহাপরিকল্পনা আবার সেই হাজার হাজার অবহেলিত জীবনের বোবা কান্নায় পরিণত হতে পারে। মন্ত্রী অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন এবং একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রিসহ বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের এই রক্তঘাম করা উপার্জনে দেশের অর্থনীতির চাকা ঘুরলেও, নিঃস্ব প্রবাসীদের দুঃখ-দুর্দশা মোচনে সরকার কতখানি কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করতে পারবে-এখন সেটাই দেখার বিষয়। কালিয়াকৈরের মানুষ চায় না আর কোনো সন্তান বিদেশে গিয়ে প্রতারিত হোক, কোনো মায়ের বুক খালি হোক। এই ১ কোটি কর্মসংস্থানের স্বপ্ন যেন শুধুই কাগজে-কলমে বা বক্তৃতায় আটকে না থেকে, প্রতিটি প্রবাসীর জীবন সুরক্ষার সত্যিকারের ঢাল হয়ে দাঁড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা