• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ-

জীবনের বহু স্বপ্ন আর কঠোর পরিশ্রম দিয়ে গড়া একটি খামার কীভাবে নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে, তার এক মর্মান্তিক ও হৃদয়বিদারক উদাহরণ দেখলো গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মানুষ।

রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি নিজ পায়ে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সফল উদ্যোক্তা সোহেল রশীদ হৃদয়।

কিন্তু দুর্বৃত্তদের এক হিংস্র থাবায় আজ তার চোখের সামনে ভেসে উঠেছে সাধের খামারের লাখ লাখ টাকার মৃত মাছের হাহাকার।

​গত সোমবার (২৬ অক্টোবর) রাতের আঁধারে উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়া গ্রামে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনাটি এলাকায় গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে।

​খোঁজ নিয়ে জানা যায়, তরুণ উদ্যোক্তা সোহেল রশীদ হৃদয় ছাত্র রাজনীতির পাশাপাশি লিজ নেওয়া একটি পুকুরে দীর্ঘদিন ধরে অত্যন্ত যত্নের সাথে কার্প জাতীয় মাছ চাষ করে আসছেন। নিজের ঘাম ঝরানো পরিশ্রমে খামারটি দাঁড় করিয়েছিলেন তিনি। কিন্তু কে জানত, রাতের নিস্তব্ধতায় কেউ তার এই তিলে তিলে গড়া স্বপ্নটাকে চিরতরে মুছে দেবে?

​ভোরে পুকুরের পাড়ে গিয়ে যে দৃশ্য তিনি দেখেছেন, তা যেকোনো মানুষের হৃদয়কে প্রকম্পিত করার জন্য যথেষ্ট। বিষাক্ত গ্যাস ট্যাবলেট বা ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের ফলে পুকুরের পানির উপরিভাগে ভেসে উঠেছে শত শত মৃত ও ধুঁকতে থাকা মাছ। চোখের পলকে তছনছ হয়ে গেছে একটি যুবকের সাজানো গোছানো ভবিষ্যৎ। এই আকস্মিক ক্ষতিতে তার প্রায় তিন লাখ টাকার অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে।

​ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা সোহেল রশীদ হৃদয় ভারী কণ্ঠে বলেন, “আমার ধারণাও ছিল না এমন ন্যাক্কারজনক কাজ কেউ করতে পারে। এলাকার কারো সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ বা শত্রুতা ছিল না। অথচ পরিকল্পিতভাবে আমার এই ক্ষতি করা হলো।”

​একটি উদীয়মান তরুণের সফল হওয়ার পথে এমন ঈর্ষাকাতরতা মূলক কর্মকাণ্ড কেবল একজন উদ্যোক্তাকেই নিঃস্ব করে না, বরং পুরো সমাজকে কলুষিত করে। নিঃস্ব হয়ে পড়া এই তরুণ উদ্যোক্তা ও তার পরিবার এখন বাকরুদ্ধ। এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা