• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা

মোঃ আবিদ হাসান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি; / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নওগাঁর ধামইরহাটে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ইসিসিসিপি-ড্রট প্রকল্পের অধিনে ৩৭৫ শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী পেল এক হাজার ৮৭৫টি ফলজ,বনজ ও ঔষধ জাতের গাছের চারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জাকস ফাউন্ডেশন, সবুজনগর জয়পুরহাটের বাস্তবায়নে এবং পিকেএসএফ এর সহযোগিতায়, গ্রিন ক্লাইমেট ফান্ড এর অর্থায়নে উপজেলার আলমপুর ইউনিয়নের রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় মাঠে এসব গাছের চারা বিতরণ করা হয়। প্রকৃতি থেকে অনুপ্রাণিত,জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এসব বৃক্ষ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইসরাফিল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জাকস ফাউনেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম ও ফোকাস) মো.ওবায়দুল ইসলাম, সহকারি পরিচালক মো. সামসুল আলম, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুল ইসলাম উজ্জ্বল, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আরা জলি প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক ৩৭৫ জন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর মাঝে প্রত্যেক কে একটি করে আমড়া, জলপাই, কাঁঠাল, নিম ও কৃঞ্চচুড়া গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা