• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

শিবগঞ্জে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মহসিন, (বগুড়া) জেলা প্রতিনিধি: / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মহসিনঃ (বগুড়া)জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাসস্ট্যান্ড বন্দরে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কিচক বাসস্ট্যান্ড বন্দরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কিচক ইউনিয়নের বিট অফিসার হোসেন আলী, কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, কিচক ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি পিন্টু মিয়া ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে সংগঠনের সহসভাপতি শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, মহিলাবিষয়ক সম্পাদক খাতিজা খাতুন এবং কার্যনির্বাহী সদস্য মফিজুর রহমান রঞ্জু, সিহাবুল ইসলাম সজীব ও রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; চালক, যাত্রী ও পথচারীসহ সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
সভা থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা