• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা তদন্ত ও মিথ্যা স্বাক্ষী দিয়ে রাজাকার খেতাব ও ১২ বছর জেলেবন্দীর জন্য ক্ষতিপূরণ মামলা দায়ের করা উচিত

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ডেস্ক রিপোর্ট:

আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা তদন্ত ও মিথ্যা স্বাক্ষী দিয়ে রাজাকার খেতাব ও ১২ বছর জেলেবন্দীর জন্য ক্ষতিপূরণ মামলা দায়ের করা উচিত

মুক্তিযুদ্ধের চেতনার নামে মিথ্যা মামলায়, মিথ্যা স্বাক্ষী দিয়ে রাজাকার খেতাব দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যু নিশ্চিত করেছিল ক্ষমতার রাজনীতি। মিথ্যা তদন্ত রিপোর্ট দাখিল করেছে পুলিশ সুপার মো: হেলাল উদ্দিন। গতকাল মানিক পসারীর ব্যাতিক্রমধর্মী দাফনকাফন পিরোজপুর এবং দেশব্যাপী দেখেছে। মানিক পশারী সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে মিথ্যা স্বাক্ষী দেওয়ায় কোন পুরুষ মুসলমান কবর দিতে আসে নাই। মানিক পশারি ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন। মাওলানা সাঈদীর বিরুদ্ধে ফাঁসীর রায় ঘোষণার প্রতিবাদে ১৭৬জন নাগরিক কে পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে। একজন মাওলানার অন্যায় ফাঁসীর বিরুদ্ধে এতো মানুষের জীবন দান বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা।

মানিক পসারী ৫ আগষ্টের পর পিরোজপুর থেকে পালিয়ে গোপালগঞ্জ চলে যান। গোপালগঞ্জে মারা গেলে তার লাশ পিরোজপুরে আনলে এলাকার মানুষ তার লাশ দাপন ও জানাজায় অস্বীকৃতি জানায়। অনন্যোপায় হয়ে মৃতের মেয়ে ও দুই বোন রাতের অন্ধকারে মোবাইল টর্চ জালিয়ে কবর খুঁড়ে দাফন সম্পন্ন করেন।

হিন্দুধর্মের অনুসারী হয়েও সুখরঞ্জন বালি এবং মানিক পশারির ভাই চান পশারি মাওলানা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেয় নাই। অথচ মুসলমান আইনজীবী, মুসলমান পুলিশ আব্দুল কাহার আকন্দ, সাংবাদিক, ভুয়া মুক্তিযোদ্ধা মিথ্যা মামলায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দিয়েছিল।

চান পশারি এবং সুখরঞ্জন বালি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষ্য না দেয়ায় জুলুমের শিকার হয়েছিলেন। চান পশারিকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষ্য দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রেশার দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় তার ঘরবাড়ি পু’ড়িয়ে দেওয়া হয়েছিল। মানবতা বিরোধী আন্তর্জাতিক আদালত প্রাংগন থেকে সুখরঞ্জন বালিকে গুম করে ভারতের কারাগারে আটকে রাখা হয়েছিল। ফ্যাসিস্ট শাসনের অন্যায়ের কাছে মাথা নত না করে হিন্দু ধর্মের অনুসারী সুখরঞ্জন বালি ইতিহাসের পাতায় সত্যবাদী হিসেবে স্থান পেয়েছেন।

হিন্দু ধর্মের অনুসারী সুখরঞ্জন বালি টাকার লোভে পড়ে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলায় স্বাক্ষী দেন নাই। মিথ্যাচার করা মহাপাপ। মুসলমান আইনজীবী ও তদন্ত অফিসার হেলাল উদ্দিন টাকার কাছে হার মেনে সাঈদীকে রাজাকার বানিয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে ফ্যাসিস্ট সরকার। বিশ্বের কোটি কোটি মুসলমানদের কুরআনের তাফসির মাহফিল শুনা থেকে বঞ্চিত করেছে। পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এনে হত্যা করেছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, পুলিশ সুপার হেলাল উদ্দিনের মিথ্যা তদন্ত রিপোর্ট ও মিথ্যা স্বাক্ষী দিয়ে রাজাকার খেতাব ও ১২ বছরের জেলেবন্দীর জন্য ক্ষতিপূরণ মামলা দায়ের করা উচিত।

ড. খন্দকার নাজমুল হক
প্রাবন্ধিক ও উন্নয়ন বিশেষজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা