• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

জনদুর্ভোগ দেখে বসে থাকেননি বিল্লাল হোসেন, নিজ উদ্যোগে সংস্কার করলেন রাস্তা

স্টাফ রিপোর্টার / ৭৫ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক নিজ অর্থায়নে মেরামত করে দিয়ে সর্বস্তরের জনগণের প্রশংসায় ভাসছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ বিল্লাল হোসেন।

দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে থাকা শিবালয় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় আনুলিয়া মসজিদ ব্রিজ সংলগ্ন রাস্তাটি সম্প্রতি মেরামত করার পর স্থানীয় এলাকাবাসী ও কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় আনুলিয়া মসজিদ ব্রিজ সংলগ্ন সড়কটি বর্ষা ও বৃষ্টির দিনে কাদা-পানিতে একাকার হয়ে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ত। অথচ এই রাস্তাটি অত্র অঞ্চলের সর্বস্তরের মানুষের যাতায়াত এবং বিশেষ করে স্থানীয় কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় আনুলিয়া, ছোট আনুলিয়া ও দক্ষিণ শিবালয়সহ শিবালয় ইউনিয়নের একটি বিশাল অংশের কৃষকেরা তাদের উৎপাদিত কষ্টার্জিত ফসল এই রাস্তা দিয়েই ঘরে তোলেন এবং বাজারে নিয়ে যান। রাস্তাটি বেহাল থাকায় কৃষকদের ফসল পরিবহনে অতিরিক্ত খরচ ও চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

জনসাধারণের এই চরম দুর্ভোগের চিত্র দেখে এগিয়ে আসেন সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বিল্লাল হোসেন। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে ৫ গাড়ি বালু সরবরাহ করে রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন। বিল্লাল হোসেনের এই মানবিক ও উন্নয়নমূলক কাজে উদ্বুদ্ধ হয়ে রাস্তা মেরামতের শ্রমে সরাসরি অংশ নেন স্থানীয় ‘বড় আনুলিয়া গোলাপ জবা যুব সংঘ’-এর একঝাঁক তরুণ ও সদস্যবৃন্দ। যুবসমাজের এই সম্মিলিত অংশগ্রহণে দ্রুততম সময়ে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়।

রাস্তা মেরামত শেষে এক প্রতিক্রিয়ায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ বিল্লাল হোসেন বলেন, “আমি কোনো ক্ষমতার লোভে নয়, বরং জনগণের সেবক হতে চাই। আমি শুধু কাজের মাধ্যমে এতটুকু দেখিয়ে দিতে চাই যে, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রকৃত কর্তব্য ও দায়িত্ব কী কী হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “জনগণের পাশে থেকে আমার এই সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। শিবালয় ইউনিয়নবাসী যদি আমাকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তবে এই ধরণের উন্নয়নমূলক কাজ আরও ব্যাপক ও সুপরিকল্পিতভাবে করা সম্ভব হবে। আমি শিবালয় ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

এদিকে রাস্তাটি মেরামত হওয়ায় বড় আনুলিয়া, ছোট আনুলিয়া ও দক্ষিণ শিবালয়ের সর্বস্তরের মানুষ এবং সাধারণ কৃষকেরা অত্যন্ত আনন্দিত। স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধি না হয়েও মোঃ বিল্লাল হোসেন যেভাবে পকেটের টাকা খরচ করে আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর করলেন, তা সত্যিই প্রশংসনীয়। এই কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, সদিচ্ছা থাকলে জনগণের ভাগ্য উন্নয়ন করা সম্ভব। অত্র এলাকায় এখন বিল্লাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগটি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা