• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি

মোঃ আবুল কালাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি; / ৩৬ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের তানউরা গ্রামে রাতের আঁধারে ডোবায় বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে সর্বস্ব হারানোর শঙ্কায় পড়েছেন মাছচাষি আনোয়ার মিয়া। তাঁর অভিযোগ, কে বা কারা রাতের কোনো একসময় ডোবায় বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে এ ঘটনা সামনে আসে।

ভুক্তভোগী আনোয়ার মিয়া তানউরা গ্রামের তাজ আলীর ছেলে। তিনি জানান, অনেক কষ্টে টাকা জোগাড় করে ডোবায় মাছ চাষ করেছি। মাছ বিক্রি করে দুই থেকে তিন লাখ টাকা আয়ের আশা ছিল । সেই আয় দিয়েই চলত সংসারের খরচ। কিন্তু ডোবায় বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় আনার স্বপ্ন ভেঙে গেছে। এখন কীভাবে আমি সংসার চালাবো, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছি,

এ ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত করতে পারলে আইনগত ব্যবস্থা নেব।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউপি সদস্য
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাইকুরাটি ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন জিয়া।
তিনি বলেন, আমি সরেজমিনে এসে দেখেছি, ডোবার পানিতে মাছ ভেসে রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন। জড়িতদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় গ্রামবাসীরা জানান, আনোয়ার মিয়ার সংসার এই ডোবার মাছ চাষের আয়ের ওপর নির্ভরশীল। অনেক কষ্ট করে মাছ চাষ করে তিনি সংসার চালানোর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এ ঘটনায় তিনি চরম বিপাকে পড়েছেন। তাঁদের মতে, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ থাকলেও এভাবে মাছ নিধন করে একজন মানুষের জীবিকা ধ্বংস করা কোনোভাবেই কাম্য নয়।
গ্রামবাসীরা আরও বলেন, ডোবার পানিতে মাছ ভেসে থাকতে তাঁরা দেখেছেন। তবে কে বা কারা বিষ প্রয়োগ করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি
একটি ডোবার মাছচাষকে কেন্দ্র করে একজন মানুষের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়ার অভিযোগ এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা