ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার মোকামতলায় আয়োজিত নারী প্রীতি ফুটবল প্রদর্শনী ম্যাচে বগুড়া জেলা নারী ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে নীলফামারী জেলা নারী ফুটবল একাদশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। পুরো আয়োজন ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। খেলা শেষে বিজয়ী নীলফামারী জেলা নারী ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। উভয় দলই দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে। তবে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে নীলফামারী জেলা নারী ফুটবল একাদশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব বিষ্ণুপদ পাল, প্রেস সচিব আতিকুর রহমান, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এবং শিবগঞ্জ ও মোকামতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন।
এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ হারুন (মাস্টার), মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রতিমন্ত্রীর উপদেষ্টা মো. মাহমুদ হোসেন (তৌফিক), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, যুগ্ম আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, তোফায়েল আহমেদ সাবু, আব্দুস ছালাম, ওসমান গনি, রুহুল আমিন (ফটু), আজমল হোসেন সবুজ, আলহাজ আব্দুল লতিফ সরকার, মোত্তাসিন বিল্লাহ, আবু সাইদ, কামরুজ্জামান তারা, আব্দুল মোত্তালিব, এইচ এম ওয়াদুদ, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হুদা সাকিল, সদস্য জাহাঙ্গীর আলম, সহিদুল ইসলাম, বুলবুল আহমেদ বুলু ও মো. তাহেরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাছেল মাহমুদ সবুজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোকামতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অংশ নেন।
আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে নারী ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড়দের উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রয়াস দেখা গেছে।