• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ শামীম আহমেদ সামিউল (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের একটি দল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকার নবীন ছাত্রাবাসের সামনের পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় শামীম আহমেদ সামিউলকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে ধৃত আসামির দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের ওজন ১০ গ্রাম এবং এর অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। এছাড়া তাঁর হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬৬০ টাকাও উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সকল আলামত যথাযথ জব্দতালিকার মাধ্যমে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মোঃ ফায়জুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে। তাৎক্ষণিক অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা মূল হোতাকে হাতেনাতে ধরতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে এলাকায় যুবসমাজের কাছে এই নিষিদ্ধ মাদক সরবরাহ করে আসছিল।” এই মাদক চক্রের সাথে সোহেল (৩৫) নামের আরও এক ব্যক্তি সরাসরি জড়িত। অভিযানের সময় সে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। ধৃত আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে (কালীগঞ্জ থানার এফআইআর নং-২৫, জি আর নং-৩০৪)। পলাতক আসামি সোহেলকে গ্রেফতারের লক্ষ্যে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।” রবিবার ধৃত আসামি শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা