• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

গাজী নুরুল হক শাহ স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

সীতাকুণ্ড মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানায় অনিয়মের এবং অস্বাস্থ্যকর পরিবেশের বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবানী সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন কে, ডেকে নিয়ে, আটক করেন,মুসকা কারখানার এক কর্মকর্তা,
পরে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিয়ে কোন অভিযোগ ছাড়া এস আই নুরুলুল্লাহ, সাংবাদিক জয়নালকে ১৮ ঘণ্টা আটক করে রেখে মামলা দিয়ে কারাগারে পাঠান। এর প্রতিবাদে আজ

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় , মানববন্ধনে বিভিন্ন বক্তারা বলেন,দৈনিক জনবানীর সীতাকুন্ড উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীন কে , মুসকান ড্রিংকিংএর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে

গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে সীতাকুণ্ড ভাটিয়ারী মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানায় থেকে আটক করে পুলিশ, এবং এই অনিয়মের সংবাদ প্রকাশ করার মিথ্যা মামলায় দৈনিক জনবানী সাংবাদিক জয়নাল আবেদীন কে, গ্রেপ্তারো ও কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ, ও ওসি মহিনুল ইসলাম,ওসি তদন্ত মোস্তফা ও এস আই নুর উল্লাহ সহ এদের প্রত্যাহারের দাবি নিয়ে ও জয়নাল আবেদীনের, মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে বক্তারা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দিলে, তাহলে সীতাকুন্ড থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সাংবাদিক সমাজ,শনিবার বিকেলে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ওই দাবি জানান সাংবাদিক মহল।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়নের সংস্থার, সীতাকুন্ডু উপজেলা কমিটির সভাপতি, শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে, এ মানববন্ধনের সাংবাদিক উন্নয়নের সংস্থার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, কে এম রুবেল বলেন,দৈনিক জনবানী সাংবাদিক, জয়নাল আবেদীনের অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে কারো দ্বিমত থাকলে, তারাও সংবাদ এর মাধ্যমে জবাব দেওয়া বা আদালতে মামলা করত।

তারা জয়নাল আবেদীনকে ১৮ থেকে ২০ ঘন্টা থানার
আটক করে রেখে মামলা দিয়ে একটি সমালোচনা সৃষ্টি করেছে, তিনি বলেন ২৩-২৪ সালের আগের
পরিস্থিতি ভেবে কেউ যেন আইনের লুকিয়ে অন্যায় না করেন,

আজকের মানববন্ধনের প্রধান অতিথি, চট্টগ্রাম রিপোর্ট এসোসিয়েশনের সভাপতি,সোহাগ আরফিন বলেন।সীতাকুণ্ড উপজেলা জনবাণী সাংবাদিক ও
বাংলাদেশ সংবাদ উন্নয়ন সংস্থার,সাংগঠনিক সম্পাদক,জয়নাল আবেদীন আজ একটা
অনুসন্ধানী প্রতিবেদনে করণে মামলা করার উদ্দেশ্য সীতাকুনণ্ড থানা ওসিকে উদ্দেশ্য করে বলেন।

তথ্য প্রযুক্তি আইন ডিজিটাল সিকিউরিটি আইন, সাইবার, নিরাপত্তা আইনের বিরুদ্ধে, সাংবাদিক সংগঠনগুলো গণমাধ্যমে স্বাধীনতার জন্য একাধিকবার আন্দোলন করে আসছে, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার ঘটনা আমরা কল্পনা করতে পারি না।

তাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, সীতাকুণ্ড জনবানী সাংবাদিক জয়নাল আবেদীনসহ যেসব কারাবন্দী সাংবাদিক কারা ভোগ করছেন তাদের মুক্তি গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে তাই মুক্তির অবসান ঘটাতে দৃঢ় পতেক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে গণমাধ্যম কর্মীরা যেন আইনের পূর্ব সুরক্ষায় ভাবে কাজ করতে পারে তার নিশ্চিত করেন।

আজকে মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদে,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি,নাছির উদ্দিন শিবলু,দৈনিক গণকষ্ঠ আমজাদ হোসেন, আনন্দ টিভির, ইমরান হোসেন, সাংবাদিক রমিজ,
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, আর কে হেলাল,অর্থ সম্পাদক,হাসান তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা কমিটির,সভাপতি, জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক,সাকিব উদ্দিনসহ প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা