• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

লালমনিরহাটে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকবিরোধী র‍্যালি

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট জেলা প্রতিনিধি; / ২৮ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে বসুন্ধরা শুভসংঘ।

শুভসংঘের প্রধান ও উপদেষ্টা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের নির্দেশনায় এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহরের মিশন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
র‍্যালির মাধ্যমে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা