• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি; / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং এলাকায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠেছে।

নদীভাঙনের কারণে বসতভিটা ও ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এবং ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি দড়ি লাপাং এলাকায় গিয়ে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগ, উদ্বেগ ও সমস্যার কথা শোনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে দড়ি লাপাংসহ নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বসতভিটা ও মূল্যবান সম্পদ হারানোর আশঙ্কা করছেন এলাকাবাসী। অতীতেও এ এলাকায় নদীভাঙনে বাড়িঘর বিলীন হওয়ার ঘটনা ঘটেছে।

পরিদর্শনকালে নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে ভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা