• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

জনকল্যাণে তরুণদের ভূমিকার স্বীকৃতি, শেরপুরে অ্যাওয়ার্ড ও অনুদান বিতরণ

আল আমিন / ৫২ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং মানবিক কাজে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ ও অনুদান প্রদান করা হয়েছে।

আয়োজিত এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, প্রধান পর্যায়ে যুক্ত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুর জেলা থেকে অনুষ্ঠানে যুক্ত হয়ে অ্যাওয়ার্ড ও অনুদান প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজকল্যাণে স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহিত করবে। পাশাপাশি মানবিক, দায়িত্বশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা