• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সারি নদীতে দূষণের ভয়াবহ চিত্র, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

খালিদ হাসান (মিলু) / ৪৯ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সিলেটের বৃহত্তর জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার জীবিকা ও পরিবেশের প্রাণবিন্দু ঐতিহাসিক ‘সারি নদী’ আজ চরম বিপর্যয় ও ধ্বংসের দ্বারপ্রান্তে। একশ্রেণির অসাধু ও অসচেতন মানুষের বেপরোয়া কাণ্ডজ্ঞানের অভাবে নদীটি যেন পরিণত হয়েছে মরা গবাদিপশুর উন্মুক্ত ডাম্পিং স্টেশনে। বাতাসে ভেসে আসা পচা প্রাণীর তীব্র দুর্গন্ধ ও পানির মারাত্মক দূষণে দুই পাড়ের হাজার হাজার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি নদীর পানিতে ভেসে যাচ্ছে মরা পশুর পচা মরদেহ। দুর্গন্ধ এতটাই অসহনীয় আকার ধারণ করেছে যে, নদীপথে যাতায়াতকারী নৌকার যাত্রীদের বাধ্য হয়ে নাকে-মুখে কাপড় চেপে যাতায়াত করতে হচ্ছে। যে নদী একসময় সুন্দর ও নির্মল ছিল, তা এখন চরম ভোগান্তির কারণ।

​স্থানীয় সূত্র জানায়, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিস্তীর্ণ এলাকার অধিবাসীরা বহু বছর ধরে রান্নাবান্না, গোসল, পানীয় জল ও কৃষিকাজের জন্য পুরোপুরি এই নদীর ওপর নির্ভরশীল। কিন্তু সম্প্রতি বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে নদীর পানি। এই দূষিত পানি ব্যবহারের ফলে নদীর তীরবর্তী বাসিন্দারা চর্মরোগ, ডায়রিয়া ও পেটের পীড়াসহ নানা জটিল পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুরা এবং বয়োবৃদ্ধরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।  

​ক্ষোভ প্রকাশ করে এক ভুক্তভোগী বাসিন্দা জানান,

​”আমরা এই নদীর পানি দিয়েই প্রতিদিনের যাবতীয় কাজকর্ম করি। কিন্তু এখন এমন দুর্গন্ধ যে নদীর পাড়ে দাঁড়ানোও কষ্টকর। ঘরের শিশু আর বৃদ্ধরা দূষিত পানির কারণে প্রতিনিয়ত নানা রোগে ভুগছে।”

​পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, উন্মুক্ত নদীতে এভাবে পচা গবাদিপশু ও বর্জ্য ফেলা কেবল নদীর বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্য নষ্ট করছে না, বরং সমগ্র এলাকার জনস্বাস্থ্যকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।  

​এমতাবস্থায়, অনতিবিলম্বে নদীতে বর্জ্য ফেলা বন্ধে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকেরা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দ্রুত সচেতনতা তৈরি করতে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা