নোয়াখালীর সেনবাগ উপজেলার ১০নং ইয়ারপুর ইউনিয়ন (পূর্বের ৬নং কাবিলপুর ইউনিয়ন)-এর ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় হাফেজা খাতুন ইসলামিয়া মাদরাসা মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর আংশিক) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব Zainul Abdin Farroque। এ সময় তিনি সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ জনগণ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মীদের সঠিক ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।