• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

দুর্গাপুরে সাংবাদিক হ’ত্যা’কা’ণ্ড

আল আমিন শেখ / ৮১ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার দূর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির। তিনি সাবেক সেনা সদস্য ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের কর্ণধার।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘লুৎফুজ্জামানকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে তিনটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে, জনবহুল এলাকায় এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা